ভারত সেবাস্রম সঙ্ঘের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও বাসন্তীপূজা উপলক্ষে নানান কর্মসূচি গ্রহন করা হয়েছে। সেই মতো বিরাট হিন্দু ধর্মীয় বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজন করার পাশাপাশি জেলার কৃতি মাধ্যমিক ও উচ্চতর শিক্ষার ছাত্রছাত্রী সহ বিশিষ্ট নাগরিকদের স্মমান ও সম্বর্ধনা দেওয়া হবে। এবিষয়ে ভারত সেবা শ্রমের দায়িত্বে থাকা শিব সুন্দরম মহারাজ জানিয়েছেন, ২৩শে মার্চ বুধবারে সকালে প্রভাতফেরি বেড় হবে। বহিরাগত স্বামীজিরা এই অনুষ্ঠানে সামিল হবেন। পঞ্চমীর দিন বিকেলে প্রায় ২১ জন বয়স্ক ব্যক্তিদের সন্মান জানানো হবে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮ জন ছাত্রদেরও দেওয়া হবে সম্বর্ধনা। এদের সাথে সাথে জেলার মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে, তাদেরও সম্বর্ধনা দেওয়া হবে। তিনি আরও জানিয়েছেন, বাসন্তীপূজার অষ্টমীর দিন অর্থাৎ রবিবার মহাযোজ্ঞের আয়োজন করা হবে। ২২ শে মার্চ ভাইস চ্যান্সেলার এই অনুষ্ঠানে সামিল হবেন বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/1jFrZeuaJNQ